, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • মোংলায় নানা আয়োজনে পালিত হয়েছে সার্ভিস বাংলাদেশের যুগপূর্তি অনুষ্ঠান।




মোংলায় নানা আয়োজনে পালিত হয়েছে সার্ভিস বাংলাদেশের যুগপূর্তি অনুষ্ঠান।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ২৯ ২০১৯, ১২:৪১ | 888 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোস্তাফিজুর রহমান, মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ- মোংলার অসহায় মানুষের প্রিয় স্বেচ্ছাসেবী  সামাজিক সংগঠন সার্ভিস বাংলাদেশ’র ১ যুগ পূর্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান।  শনিবার (২৮ শে ডিসেম্বর ) যুগপূর্তি উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা,মুক্তিযোদ্ধা সংবর্ধনা,শীতবস্ত্র বিতরণ ও কেক কাটা অনুষ্ঠান অয়োজন করে সংগঠনটি। দিন ব্যাপী এ অনুষ্টানের অংশ হিসাবে সকাল ১০ টায় মোংলার কলেজ মোড় থেকে বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে মোংলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সার্ভিস বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন এর সভাপতিত্বে শহীদ মিনার চত্বরের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদ এর সদস্য ও মোংলা পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, মোংলার সভাপতি শেখ মোঃ কামরুজ্জামান জসিম, আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন মিলন, সার্ভিস বাংলাদেশ’র উপদেষ্টা সরদার আব্দুল হান্নান,আবু বকর ছিদ্দিক,খন্দকার তুরানুজ্জামান, আলহাজ্ব এমদাদুল হক,সার্ভিস বাংলাদেশ’র মহাসচিব ডাঃ মহিদুল ইসলাম মেজবা,সহ-সভাপতি ফরহাদ হোসেন,আল আমিন,যুগ্ন মহাসচিব আব্দুর রউফ,আব্দুল জব্বার, বায়জিদ হোসেন সহ সংগঠন এর সদস্যবৃন্দ। সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাককে সম্মাননা,কৃতি শিক্ষার্থী ও কৃতি সদস্যকে সম্মাননা দেয়া হয়। আলোচনা সভা শেষে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।সংগঠনের ১ যুগ পূর্তী উপলক্ষে দুপুরে সদস্যদের মধ্যাহৃ ভোজ ও বিভিন্ন ক্রীড়া ও শিক্ষামুলক দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শেষ করা হয় সংগঠনের যুগপূর্তি অনুষ্ঠান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET