বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ছাত্রদলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম বাবু’র নেতৃত্বে নগরীতে বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি বিকাল ৪:০০ টায় খুলনা ফেরিঘাট মোড় থেকে শুরু করে ফুল মার্কেট হয়ে খুলনা প্রেস ক্লাবের সামনে থেকে পিকচার প্যালেস মোড় হয়ে কে.ডি. ঘোষ রোড দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। ৱ্যালি শেষে বক্তব্য রাখেন ছাত্রনেতা ইফতেখার জামান নবীন, শামীম আশরাফ, আব্দুল্লাহ কিমিয়া সাদাত, মোঃ সাইফুল ইসলাম, মল্লিক জাহিদুল ইসলাম, রবিউল আলম, ফিরোজ আহমেদ, সৈয়দ আব্দুল্লাহ, মহিউদ্দিন শিমুল, আশিকুর রহমান আশিক, শেখ মসফিকুর হাসান অভি, মামুনুর রহমান, আরিফুর রহমান আরিফ, মাহিম আহমেদ রুবেল, মাহমুদুল হাসান মুন্না, আরিফুল ইসলাম, মাসুদ রানা।
উপস্থিত ছিলেন ছাত্রনেতা রাজিবুল আলম বাপ্পি, আব্দুল আহাদ শাহীন, খায়রুল ইসলাম পিয়াস, রাজু আহমেদ রাজ, জিল্লুর রহমান, এবাদুল ইসলাম, হৃদয় হোসেন রিপন, ইমরান হোসেন, শামীম রেজা, আবু হানিফা সুমন, রাজু হাওলাদার, আল মহিমুল রেজা, জিয়াউর রহমান জুয়েল, শেখ আল মামুন, রোকেয়া শারমিন দোলা, মোঃ তুহিন ইসলাম, জিয়াউর রহমান জুয়েল, মোঃ রিপন, তারিকুল ইসলাম রিয়াদ, নাজমুল হোসেন, মাসুম বিল্লাহ, আসিফ রহমান হৃদয়, আবির হোসেন, আল আমিন হোসেন, সাইমন রিয়াজ, ইয়াছিন আলী, আব্দুর রহমান, পিন্টু শরীফ , সাব্বির আহমেদ, শাহরুখ হায়দার,আসাদুজ্জামান আসাদ, সাজ্জাদ, মুন্না, হাসান, রাব্বি প্রমুখ।
অন্যায় কারাবন্দি, নিরাপরাধ, গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও রাজপথে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার দ্রুত মুক্তি দাবি করেন।









