বুধবার (৮ জানুয়ারী) দুপুরে ছাগলনাইয়ায় প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’র গ্রাহকের চেক প্রদান অনুষ্ঠানটি ছাগলনাইয়া সাংগঠনিক অফিস সেন্টার পয়েন্ট’র ৩য় তলায় সম্পন্ন হয়। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’র ডিভিশনাল কো-অর্ডিনেটর আমানত উল্যাহ’র সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা পরিষদের সদস্য ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোহাম্মদ শেখ কামাল, সাবেক সভাপতি দৈনিক নয়াদিগন্ত ছাগলনাইয়া ও পরশুরাম প্রতিনিধি মোঃ আবুল হাসান, সাধারণ সম্পাদক দৈনিক দেশবার্তা প্রতিনিধি নজরুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক দৈনিক নয়াপয়গাম প্রতিনিধি কাজী নুরুল আলম নিলু, চেক গ্রহীতা পেয়ার আহাম্মদ, প্রবাসী দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় রুজিনা আক্তার নামক এক গ্রাহকের ৩ লাখ ২৯ হাজার ৩৬৩ টাকার চেক হস্তান্তার করেন অতিথিবৃন্দ।









