২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কলাপাড়ায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন। 

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২০, ১৭:৪৯ | 935 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরন করা হয়েছে।ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ এক হাজার কৃষকের মাঝে সাড়ে ৬২ টন সার, ৯০০ কেজি ভুট্রা, ৭৫০ কেজি মুগডালের বীজ ও ৪০০ জনকে ১১৬ কেজি শাক সবজির বীজ বিতরন করা হয়। এছাড়া এসময় ৪০০জন সবজি চাষীকে দুই লাখ টাকা প্রদান করা হয়।বৃহস্পতিবার বেলা ১২ টায় দিকে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্দ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব সার বিতরন করা হয়।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়্যারমান রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির মাহমুদ, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বুলেট আকন প্রমুখ। এসময় উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET