, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরে শ্রমিক নিহতের গুজবে মহাসড়ক অবরোধ \ আহত ৪




শ্রীপুরে শ্রমিক নিহতের গুজবে মহাসড়ক অবরোধ \ আহত ৪

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২০, ২০:৪৬ | 861 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুর বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের চার নারী শ্রমিক মোটরসাইকেলের ধাক্কায় নিহতের গুজবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে ক্ষুব্ধ সহকর্মীরা। এসময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। শনিবার দুপুর ২টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় চার নারী শ্রমিক আহত হয়।

আহতরা হলেন সুইং অপারেটর শারমিন আক্তার (৩৫), রুবিনা বেগম (৩০), সালমা আক্তার (৩০) এবং সাবিনা আক্তার (৩০)। আহতদরেকে মাওনা চৌরাস্তা আল-হেরা হাসপাতালে চিকিৎসাধীন রাখ হয়েছে। গুরুতর আহত শারমিন আক্তারকে (৩৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থাপক এম এ হাসান সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা জানায়, মধ্যাহ্ন বিরতির সময় কারখনার ওই নারী শ্রমিকেরা মহাসড়ক পার হচ্ছিলেন। ঢাকাগামী দ্রæত গতির একটি মোটরসাইকেল ওই চার শ্রমিককে ধাক্কা দিলে তারা সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই চার নারী শ্রমিক আহত হন। দুর্ঘটনায় মুহুর্তের মধ্যে শ্রমিকদের মধ্যে নিহতের গুজব ছড়িয়ে পড়ে। পরে কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের প্রশাসিনক ব্যবস্থাপক মনিরুজ্জামান জানান, পরিস্থিতি মোকাবিলায় কারখানা শনিবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল ইসলাম জানান, হাইওয়ে পুলিশ, শিল্প ও জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে বিকেল আড়াইটার দিকে যান চলাচল শুরু হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET