, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ বিতরণ ছাত্রলীগের




শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ বিতরণ ছাত্রলীগের

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৩ ২০২০, ১৭:৪১ | 839 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের মধ্যে কলম, কোমল পানীয়, স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে ছাত্রলীগ কর্মীরা। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শ্রীপুরের এমসি বাজারের পাশে হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের পাশে এসব বিতরণ করা হয়। ছাত্রলীগ নেতা সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলাম শ্রীপুর উপজেলা ও গাজীপুর জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণগুলো বিতরণ করেন।

সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, শিক্ষার্থীদের মধ্যে ছাত্রনেতাদের সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও ছাত্রনেতাদের আচার আচরণে কিছু জায়গায় পরিবর্তন আনার জন্য তারা এ উদ্যোগ গ্রহণ করেন। এদিন তারা পরীক্ষার্থীদের মধ্যে ৫’শ কলম, ৩’শ বিশুদ্ধ খাবার পানির বোতল ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ উদ্যোগের সাথে গাজীপুর জেলা ছাত্রলীগ নেতা সোহেল সরকার, রনি, হাসান, আবির, রিদয়, শ্রীপুর উপজেলা ছাত্রলীগ নেতা, সজীব হাসান, রনি পাঠান, সৌরভ, সজল রানাসহ অন্যান্যরা সম্পৃক্ত ছিলেন।

তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরীক্ষার্থী নাঈম, সুমন বলেন, ছাত্র নেতাদের উদ্যোগ থাকতে হবে এমন পরিচ্ছন্ন ও স্পষ্ট। যা থেকে আগামী প্রজন্ম ছাত্র রাজনীতিতে উৎসাহিত হবে।

হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল জানান, পরীক্ষা কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে ছাত্রনেতাদের এসব কর্মসুচী পালন করেছে। পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট সীমানায় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের লোকজন তাদের দায়িত্ব পালন করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET