, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • ক্যান্সার আক্রান্ত ইসমাইলের চিকিৎসার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান




ক্যান্সার আক্রান্ত ইসমাইলের চিকিৎসার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২০, ১৫:০৮ | 973 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জিতবে মানবতা হাসবে দেশ, গড়ব মোরা সোনার বাংলাদেশ’এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন প্রবাসের আলোর উদ্যোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের সোন্দাইল গ্রামের মোঃ আব্দুল গফুরের ছেলে ক্যান্সার আক্রান্ত মোঃ ইসমাইলের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের কর্মসূচী হাতে নিয়েছে প্রবাসের আলো। উল্লেখ ক্যান্সার আক্রান্ত মোঃ ইসমাইল গত ১ বছর যাবত অসুস্থ্য। প্রথমে তার পায়ে টিউমার মনে করে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসা নিতে যায় সে খানের ডাক্তারও টিউমার বলে অপারেশান করতে বলে। এই ভুল চিকিৎসার কারণে তাঁর একটি পা পচন ধরে বিকল হয়ে যায়। এতে তাঁর চিকিৎসার খরচ চালাতে নিজের সকল যায়গা সম্পতি বিক্রি করতে হয়। তাঁর চিকিৎসায় প্রায় ৮ লক্ষ টাকা খরচ হয়েছে। বর্তমানে তিনি ঢাকা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে কর্তব্যরত ডাক্তার জানিয়েছে আক্রান্ত পাওটি কেটে ফেলতে হবে তাহলে হয়তো তাঁকে বাঁচনো যাবে। আর এই চিকিৎসার জন্য আরও ২ লক্ষ টাকা প্রয়োজন কিন্তু এই টাকা দেওয়ার মত তাঁর কোন সামর্থ্য নেই ,তাই প্রবাসের আলোর মাধ্যমে সকলের কাছে অর্থ সহায়তা চেয়েছে তাঁর পরিবার , তাঁর ফুট ফুটে দুটি বাচ্চা রয়েছে , যেখানে বাচ্চা দুটি আজ বাবার স্নেহ ভরা আদর নিত সেখানে বাবা কাতরাচ্ছে হাসপাতালের বেডে , হয়ত স্বপ্ন দেখেছেন আমার আপনার মত একটি সুন্দর পরিবারের । ভবানিপুর ব্রিক ফিল্ডের পাশে একটি ছোট্ট দোকান করে কোন রকম সংসার চালিয়ে আসছে আজ সেই উপার্জনটাও নেই । তাই ক্যান্সার আক্রান্ত ইসমাইলের চিকিৎসার জন্য নিজের পরিবারের সদস্য মনে করে সবাইকে এগিয়ে আসার আহবান জানান প্রবাসের আলো। আমার আপনার এই সামান্য সহায়তায় বেঁচে যাবে ইসমাইল আলোর মুখ দেখবে তাঁর দুটি মাছুম বাচ্চা । ইসমাইলের চিকিৎসার জন্য অর্থ সাহায্য পাঠাতে পারেন আমাদের এই বিকাশ পার্সোনাল নাম্বারে 01913473817 সাহায্য পাঠাতে পারবেন আগামী ১৫ মার্চ পর্যন্ত ।বিঃদ্রঃ বিকাশ করার পর অবশ্যই আমাদের ইনবক্সে অথবা কল করে বিকাশের শেষ চারটা নাম্বার জানাবেন যেন আমরা আপনার অর্থ প্রাপ্তি স্বীকার করতে পারি!

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET