গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বাগেরহাট ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সমিতি ভবনের ২য় তলায় এ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বাগেরহাট জেলা ইউনিট । এ্যাড: হাওলাদার এম এ মান্নান এর সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক ব্যারিষ্টার কায়সার কামাল।
বিশেষ অতিথী ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। সদস্য সচিব মোজাফফর রহমান আলম, এ্যাড: শেখ ওয়াহিদুজ্জামান দিপু, ব্যারিষ্টার ইমাম হোসেন, শেখ মোঃ জাকির হোসেন, এ্যাডভোকেট রফিকুল ইসলাম মন্টু, আঃ ছালাম খান, মোঃ মিজানুর রহমান, আনিছুর রহমান, নাছির উদ্দিন খান সম্রাট।
আরও উপস্থিত ছিলেন, এ্যাড: শেখ আলতাফ হোসেন, এম এ অদুদ মুক্ত, এস এম জিন্নাহ, আঃ ওলি, শেখ নুরুল ইসলাম, শেখ আছাদুর রহমান, মনজুর মোর্শেদ লালন প্রমুখ। সভা সঞ্চালানার দ্বায়ীত্বে ছিলেন এ্যাড: এ কে এম আব্দুল হাই।
সভা শেষে এ্যাড: কে এম আব্দুল হাইকে সভাপতি এবং এ্যাড: শেখ মোশারেফ হোসেন মন্টুকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বাগেরহাট জেলা ইউনিটের ২১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয়।









