, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জ র‌্যাব-১২, কর্তৃক ১০৫ পিছ ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার




সিরাজগঞ্জ র‌্যাব-১২, কর্তৃক ১০৫ পিছ ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২২ ২০২০, ১৬:৩১ | 864 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ এনায়েতপুরে মাদক বিরোধী অভিযানে ১০৫ পিছ ইয়াবাসহ মোঃ শরিফুল ইসলাম(২৭) এবং মোঃ শহিদুল ইসলাম (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর স্পেশাল কোম্পানীর সদস্যরা। শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি প্রণব কুমার সরকার। আটককৃত মোঃ শরিফুল ইসলাম হলেন এনায়েতপুর থানার গোপরেখী গ্রামের মোঃ খাজা নাজিম উদ্দিন প্রামানিকের ছেলে এবং মোঃ শহিদুল ইসলাম একই থানার বেতিল খামারগ্রামের মোঃ বাবলু সরকারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতপুর থানাধীন বেতিল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ১০৫ পিছ ইয়াবা ও ০২ টি মেবাইলসেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীর বিরোদ্ধে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET