২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




তাহিরপুর সীমান্তে বর্ডার হাট পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২০, ২০:২৮ | 813 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় সীমান্তের সায়দাবাদে নির্মাণাধীন বর্ডার হাটের অগ্রগতি পরিদর্শন করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ। সোমবার দুপুরে লাউড়েরগড় সায়দাবাদে নির্মাণাধীন বর্ডার হাটে এসে তিনি কাজের অগ্রগতি দেখেন।

 

এ সময় তার সঙ্গে ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যার্নাজী, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. বাবুল আখতার, সুনামগঞ্জ আবগারী ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. আব্দুর রহিম, বাদাঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আহমদ, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির কোম্পানী  কোম্পানী কমান্ডার সুবেদার মো. হাবিবুর রহমান প্রমুখ।

 

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম জানান, আশা করি মার্চের প্রথম সপ্তাহেই তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তের সায়দাবাদ বর্ডার হাটটি চালু হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET