২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শেষ হলো কলারোয়াার তিন দিনের কৃষি মেলা

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২০, ২১:১৪ | 954 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফারুক রাজ, সাতক্ষীরা প্রতিনিধি:  পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো কলারোয়ার তিন দিনব্যাপি কৃষি মেলা। মেলার সমাপনী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে কলারোয়া উপজেলা মিলনায়তন চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মহসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এ দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হলে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণ করতে হবে। কিভাবে পূর্বের তুলনায় স্বল্প খরচে চাষাবাদ করে অধিক ফসল পাওয়া যায় তার দিকে খেয়াল রাখতে হবে।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসার আক্তার সমবায় অফিসার নওশের আলীসহ সকল স্টলের প্রতিনিধি বৃন্দ প্রমুখ।

উল্লেখ্য, ‘গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা বাগেরহাট ও পিরোজপুর কৃষি উন্নয়ন’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কৃষি মেলায় ২২ স্টল স্থান পায়। এসব স্টলসমূহ ঘুরে দেখা গেছে, বাড়ির আঙ্গিনাকে সুন্দর ও পরিচ্ছন্ন রেখে পতিত জমিতে স্বল্প খরচে চাষাবাদসহ ছাদের উপরে ফসল চাষ পদ্ধতি জৈব ও কীটনাশকের সঠিক ব্যবহার করে খাদ্যের নিরাপত্তা নিশ্চিতকরণের দিক-নির্দেশনার বিভিন্ন লিফলেট, ব্যানার ও ফেস্টুনে প্রদর্শনী চিত্রের মাধ্যমে কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারের কলাকৌশল উপস্থাপন করা হয়েছে। মেলায় দর্শনার্থীর সংখ্যাও ছিল চোখে পড়ার মতো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET