বগুড়ার ধুনটে কৃষক পযার্য়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন সংরক্ষন ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পকের আওতায় বীজ উৎপাদন ব্লক (প্রর্দশনী) এর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার চিকাশী ইউনিয়নের বড়চাপড়া গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথিও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জনাব আ ক ম শাহরিয়ার।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের উপ পরিচালক আবুল কাশেম আযাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া উপ পরিচালক (অতিরিক্ত পরিচালকের কার্যালয়) কৃষিবিদ কামাল উদ্দিন তালুকদার, জেলা বগুড়ার বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ শাহ আলম, চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল কাদির শিপন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মশিদুল হক, কৃষি সম্প্রসারন কর্মকর্তা দিপ্তি রানী রায়, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান, সাজেদুল করিম, জুয়েল হোসেন, শাহিনুর রহমান, মাহমুদুল হাসান মিঠু, শওকত আলম প্রমূখ বক্তব্য দেন।








