২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কুষ্টিয়ায় ১৪ মামলার আসামী বন্দুক যুদ্ধে নিহত

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : মার্চ ০৩ ২০২০, ১৯:২৪ | 941 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোহন আলী (৩৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যাক্তি ডাকাত দলের সদস্য।
সোমবার (২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ভেড়ামারা উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মোহন আলী পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার দৌলতখালি গ্রামের তৌহিদুল ইসলাম হাদুর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল জানান, সোমবার রাতে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়। এ সময় তার নাম-পরিচয় জানা না গেলেও ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায় নিহত ব্যক্তি দৌলতপুর উপজেলার দৌলতখালি গ্রামের তৌহিদুল ইসলাম হাদুর ছেলে মোহন আলী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন অভিযোগে ১৪ টি মামলা রয়েছে বলে জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET