, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • গোয়াইনঘাটের ‘আল মদিনা হাফিজিয়া লাটি মাদ্রাসা’র নামে ভুয়া লিফলেট তৈরী প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা




গোয়াইনঘাটের ‘আল মদিনা হাফিজিয়া লাটি মাদ্রাসা’র নামে ভুয়া লিফলেট তৈরী প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা

মুফিজুর রহমান নাহিদ, স্পেশাল করেসপন্ডেন্ট ,সিলেট

আপডেট টাইম : মার্চ ০৫ ২০২০, ১৮:৫৬ | 926 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাস্থ লাটি গ্রামে অবস্থিত ‘আল মদিনা হাফিজিয়া লাটি মাদ্রাসা’র নামে প্রতারনা শুরু করেছে একটি জালিয়াত চক্র। তারা মাদ্রাসা পরিচালনা কমিটি ও মাদ্রাসার মুহতামিমের নামে সাদাকালো ভ‚য়া লিফলেট ছাপিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্টান থেকে চাঁদা কানেকশন করে নিজেরাই হাতিয়ে নিচ্ছে টাকা গুলো। জালিয়াতির বিষয়টি মাদ্রাসার প্রতিষ্টাতা মুহতামিম গোলাম জবারুত ও পরিচালনা কমিটির কাছে ধরা পড়ায় আইনের আশ্রয় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এ প্রতিবেদককে। জানা যায়, গত কয়েকদিন থেকে স্থানীয় কিছু অসাধুচক্র লাটি গ্রামে অবস্থিত ‘আল মদিনা হাফিজিয়া লাটি মাদ্রাসা’টিকে বির্তকৃত করে তুলতে জনৈক আব্দুস শকুর নামের এক প্রতারক নিজেকে উক্ত মাদ্রাসার শিক্ষা সচিব পরিচয় দিয়ে চাঁদা তুলতে গিয়ে কানাইঘাট উপজেলার লোভাছড়ার ব্যবসায়ী ও গোয়াইনঘাট সাতঁবাক গ্রামের বাসিন্ধা জনৈক মাসুক আহমদের কাছে ধরা পড়ে। আব্দুস শুকুর নামের ঐ ব্যক্তি একটি সাদা-কালো লিফলেট নিয়ে উক্ত মাদ্রাসার নামে চাঁদা কানেকশন করতে গেলে তার কথাবার্তা সহ লিফলেটে পোষ্ট অফিসের ভুল ঠিকানা দেখে সন্দেহ হয় স্থানীয় ঐ ব্যবসায়ীর।

তিনি আব্দুস শুকুরকে আটক করে মাদ্রাসা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন এবং চাঁদা কানেকশনের বিষয়টি জানতে চাইলে কর্তৃপক্ষ তাকে জানান, তারা ‘আল মদিনা হাফিজিয়া লাটি মাদ্রাসা’র নামে কোন টাকা-পয়সা কানেকশন করতে কাউকে দায়িত্ব দেননি। এ নামে কাউকে মাদ্রাসা কর্তৃপক্ষ চিনেন না বলেও জানান। মাদ্রাসাটির কাজ আংশিক ভাবে সর্ম্পূন্ন হয়েছে অনেক আগে। মাদ্রাসার পার্শ্বে একটি মসজিদ রয়েছে তাও সর্ম্পূন্ন হয়েছে বছর খানেক আগে। মাদ্রাসায় নেই কোন আবাসিক ছাত্রাবাস বা এতিম খানা। তাই আটককৃত ব্যক্তিকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করেন মাদ্রাসা কৃর্তপক্ষ। এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার প্রতিষ্টাতা মুহতামিম গোলাম জবারুত ও পরিচালনা কমিটি সদস্যরা জানান, ‘আল মদিনা হাফিজিয়া লাটি মাদ্রাসা’টি প্রতিষ্টার পর শুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। মাদ্রাসার শুনাম নষ্টসহ বির্তকৃত করতেই প্রতারক চক্র নিজেরা নিজেদের মতো লিফলেট তৈরী করে মাদ্রাসা ও মসজিদের নামে চাঁদা কানেকশন করে নিজেরাই হাতিয়ে নিচ্ছে। এলাকার একটি মহল মাসাদ্রাসাটিকে বির্তকৃত করতে এরআগেও নানা রকম অপপ্রচার চালায়, যাহার আইনী মোকাবেলা করেন মাদ্রাসার কর্তৃপক্ষ। নতুন করে আবার আরেকটি চক্র বেরে হয়ে বিভিন্ন রকম ভাবে প্রতারণা চালিয়ে আসছে, আমরা বিষয়টি নিয়ে আইনি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছি, পাশাপাশি প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করছি

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET