, , ,

শিরোনামঃ-




করোনা: ইতালিতে একদিনে ১৯৬ মৃত্যু, ওষুধ ও খাবার দোকান ছাড়া সব বন্ধের নির্দেশ

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : মার্চ ১২ ২০২০, ১৮:৩২ | 971 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইতালিতে ২৪ ঘন্টায় করোনা ভাইরাস সংক্রমিত হয়ে মারা গেছেন ১৯৬ জন। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৭। এই ২৪ ঘন্টায় মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে শতকরা ৩১ ভাগ। চারদিকে আতঙ্ক গ্রাস করেছে ইতালিকে। পরিস্থিতি সামাল দিতে শুধু ওষুধের দোকান ও খাবার বিক্রেতা বাদে সব দোকানপাট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউকে পরামর্শ দেয়া হয়েছে আক্রান্ত বৃদ্ধ মানুষদের চিকিৎসা বন্ধ করে দিতে। এসব কেন্দ্রে বিছানার মারাত্মক সঙ্কট সৃষ্টি হয়েছে। এর ফলে বয়স্কদের চিকিৎসা বন্ধ করে দিয়ে যাদের বেঁচে থাকার সম্ভাবনা আছে তাদের দিকে দৃষ্টি দিতে বলা হয়েছে।

ওদিকে পাশের দেশ ডেনমার্ক সব কিন্ডারগার্টেন, স্কুল, বিশ্ববিদ্যালয় দু’সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে। ইতালির শীর্ষ একজন চিকিৎসক বলেছেন, আইসিইউ ওয়ার্ডে বিছানার সঙ্কটের কারণে রোগিদের বয়সসীমা সীমিত করে দেয়া উচিত।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET