২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • লুঙ্গির কাপড়ে পেঁচানো রক্ত মাখা নবজাতক : পেলেন অ্যাম্বুলেন্স চালক




লুঙ্গির কাপড়ে পেঁচানো রক্ত মাখা নবজাতক : পেলেন অ্যাম্বুলেন্স চালক

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ১৪ ২০২০, ২১:১১ | 905 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফারুক রাজ, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার পাটকেলঘাটা থানা এলাকায় লুঙ্গির কাপড়ে পেঁচানো অবস্থায় পড়ে থাকা এক নবজাতককে উদ্ধার করেছেন সবুজ সরদার নামে এক অ্যাম্বুলেন্স চালক।
শনিবার (১৪ মার্চ) সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার শাহদাহ ব্রিজের পাশে গায়ে রক্ত মাখা অবস্থায় এ নবজাতকটিকে উদ্ধার করা সে।
অ্যাম্বুলেন্স চালক পাটকেলঘাটা থানার কুমিরা বাসস্ট্যান্ড এলাকার সোনাই সরদারের ছেলে। তিনি পাটকেলঘাটা লোকনাথ নার্সিং হোমের অ্যাম্বুলেন্স চালক।
অ্যাম্বুলেন্স চালক বলেন, একটি রোগী নিয়ে রাতে সদর হাসপাতালে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে আসার সময় ভোররাতে গাড়ির আলোতে শাকদাহ ব্রিজের কাছে একটি শিশুকে পড়ে থাকতে দেখি। শুধু পা দুইটা দেখা যাচ্ছিল। পরবর্তীতে গাড়ি থেকে নেমে দেখি শিশুটি জীবিত। শিশুটি গায়ে রক্ত মাখা ও লুঙ্গির কাপড় দিয়ে জাড়ানো ছিল।
তিনি আরো বলেন, তাৎক্ষণিক আমার বাড়িতে ফোন দিলে বাচ্চাটি বাড়ি নিয়ে যাওয়ার কথা জানায়। শিশুটি বর্তমানে আমার বাড়িতেই সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি।
সবুজ সরদার বলেন, আমার আট মাসের একটি মেয়ে রয়েছে। কুড়িয়ে পাওয়া এ কন্যা শিশুটি আমি কাউকে দিব না। সে আমার মেয়ের মতই বড় হবে।
এ বিষয়ে পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, শিশুটিকে দেখে এসেছি। শিশুটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তবে সে কার সন্তান সেটি এখনো জানা যায়নি
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET