২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • খুলনার বয়রায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় ও দ্রব্যমূল্য তালিকা না থাকায় জরিমানা!




খুলনার বয়রায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় ও দ্রব্যমূল্য তালিকা না থাকায় জরিমানা!

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ২২ ২০২০, ১৮:০৭ | 933 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনা মহানগরীর বয়রা বাজারে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় ফারুক স্টোরকে ৩ হাজার টাকা এবং অপর একটি দোকান মেসার্স আয়েশা এন্টারপ্রাইজ কে ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত।

 

রবিবার (২২ মার্চ) নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে বাজার মনিটরিং করতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন জেলা প্রশসানের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাসেল ইসলাম নূর ও নূরী তাসমিন ঊর্মি।

 

ম্যাজিস্ট্রেট এস. এম. রাসেল ইসলাম নূর বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বয়রা কাঁচা বাজারে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ফারুক স্টোরকে  ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এবং দ্রব্যমূল্য তালিকা না থাকায় মেসার্স আয়েশা এন্টারপ্রাইজ কে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আইনশৃঙ্খলা রক্ষার্থে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET