করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা যুব সমাজের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে লাইফবয়-ডেটল হ্যান্ডওয়াশ, ডেটল সাবান, পাউডার বিতরণ এবং জীবানুনাশক স্প্রে ছিটানো হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে পশ্চিমপাড়া রয়েল কিং যুবসমাজের উদ্যোগে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক বেলাল হোসাইন, স্থানীয় মিজানুর রহমান, আব্দুল মমিন, সোহেল রানা, ইমরান হোসেন সৈকত, রয়েল কিং যুব সমাজের রাশেদ খান, ফারহান, মোঃ মাছুম, ফখরুল ইসলাম সিয়াম প্রমুখ।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই দুপুর পর্যন্ত দুই গ্রামের বিভিন্ন স্থানে চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুনকরা ও পশ্চিম ধনমুড়ি যুব সমাজের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণ এবং জীবানু নাশক স্প্রে ছিটানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী জাকির হোসেন, ইয়াছিন, ছাত্রনেতা দিদার হোসেন, ইলিয়াছ, হাসান, জনি, শাহাত, বাবু, হোসেন, ওয়াসিম, নিলয় প্রমুখ। গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ যুবকদের এমন উদ্যোগে স্বাগত জানিয়েছেন।









