, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়ী-ঘর ভাংচুরসহ মারপিটে আহত ৪ : থানায় এজাহার




পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়ী-ঘর ভাংচুরসহ মারপিটে আহত ৪ : থানায় এজাহার

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ৩০ ২০২০, ২২:২৬ | 1396 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ী-ঘর ভাংচুরসহ মারপিটে ৪জন আহত হয়েছেন। এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহদীপুর ইউনিয়নের ফরকান্দাপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে বাদশা মিয়ার সাথে একই গ্রামের মৃত নজলার শেখের ছেলে নুরুন্নবী গংদের সহিত দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। উক্ত জমি-জমা বিরোধ সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা বিচারাধীন এবং থানায় একাধিক অভিযোগ দাখিল হয়। কিন্তু বিবাদী নুরুন্নবী গংরা দুর্দান্ত প্রকৃতির হওয়ায় বাদশার ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল করে রাতারাতি বাড়ী-ঘর নির্মাণ করে। এরই ধারাবাহিকতায় বিবাদীগণ বিভিন্ন সময় ও তারিখে বাদশা মিয়াসহ তার পরিবারের লোকজনদের গালি গালাজসহ ভয়ভীতি প্রদর্শন করে আসিতেছে। এমনি অবস্থায় গত ২৯ মার্চ (রোববার) বিকেলে বিবাদীগণসহ ভাড়াটিয়া লোকজন দ্বারা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া বেআইনী ভাবে দলবদ্ধ হইয়া বাদশা মিয়ার বসতবাড়ীতে প্রবেশ করিয়া বাড়ী-ঘর ভাংচুর এবং মারপিটসহ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। এতে ভাবী সেলী বেগম (৪০), স্ত্রী রেবেকা বেগম (৩৫), ভাগনী রুমানা খাতুন (২০) ও মেয়ে শাবানা বেগম (২২) গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আহতদের মধ্যে সেলী ও রুমানার অবস্থার অবনতি হলে প্রথমে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। এ ব্যাপারে বাদশার ভাই আঃ সামাদ বাদী হয়ে নুরুন্নবীসহ ১৬জনকে বিবাদী করে পলাশবাড়ী থানায় একটি এজাহার দাখিল করেন। এজাহারের প্রেক্ষিতে ৩০ মার্চ (সোমবার) দুপুরে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET