কোরানা ভাইরাস জনিত কারণে সমাজের নিম্ন আয়ের মানুষগুলো এখন ঘরবন্দী। এদের বেশির ভাগই দিনমজুর। গতকয়েক দিন কাজ বন্ধ থাকায় পরিবার পরিজনের মুখে খাবার তুলেদিতে হিমশিম খাচ্ছে তারা। এসময় কোথায় ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে সেদিকে তাকিয়ে আছে নিম্ন আয়ের শ্রমজীবী ও অসহায় দুঃস্থ পরিবারের সদস্যরা। সরকারীভাবে ত্রাণ সমাগ্রী বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অন্যদিকে নির্দিষ্ট সময়ের পর দোকানপাটও বন্ধ। ঠিক এসময় ছাগলনাইয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন তার নিজ এলাকার অসহায় দুঃস্থ পরিবারের পাশে দাড়িয়েছেন। স্থানীয় বিত্তবানদের সহায়তায় কাউন্সিলর খোকন প্রায় ৫’শ পরিবারের সদস্যদের ঘরে ঘরে পৌছে দিচ্ছেন চাল, ডাল, তৈল, পেঁয়াজ, আলু ও লবণ। এছাড়াও ছাগলনাইয়া পৌরসভা কর্তৃক বরাদ্দকৃত ১’শ ব্যাগ ত্রাণ সামগ্রীর সাথে নিজস্ব অর্থায়নে তৈল ও লবণ যুক্ত করে স্থানীয়দের মাঝে বিতরণ করে তিনি।







