, , ,

শিরোনামঃ-




বরিশালে করোনা ইউনিটে ভর্তির ২০ মিনিটেই মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২০, ২১:০০ | 818 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালে করোনা ইউনিটে ভর্তির ২০ মিনিটের মাথায় এক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ইউনিটে তিনজন রোগীর মৃত্যু হলো। সোমবার (০৬ এপ্রিল) বিকাল ৫টা ১০ মিনিটে জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন ইউসুফ আলী (৫০)। ভর্তির ২০ মিনিটের মাথায় সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।
তিনি বরিশাল মেট্রোপলিটন এলাকার কাউনিয়া থানাধীন তালতলী এলাকার রাঢ়ী মহলের বাসিন্দা।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, গলাব্যাথা ও শ্বাসকষ্টে আক্রান্ত ওই রোগী করোনা ইউনিটে ভর্তির কিছুক্ষণ পর মারা যান। কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য পরীক্ষা করতে হবে। এজন্য তার নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হবে। বরিশাল জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান জানান, বিষয়টি জানার পর ওই বাড়ি লকডাউন করা হয়েছে। বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে ৯ জন চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে চারজন নারী ও পাঁচজন পুরুষ।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET