, , ,

শিরোনামঃ-




কুষ্টিয়ায় জ্বরে ৩ বছরের শিশুর মৃত্যু, করোনা সন্দেহে সমুনা সংগ্রহ

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২০, ২২:১১ | 1022 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ায় জ্বরে শাওন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

ওই শিশু শাওন উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের জুয়েল প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার শিশুটির জ্বর হলে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরদিন বেলা ১১টার দিকে শিশুটির বমি হতে থাকলে তাকে দৌলতপুর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

খবর পেয়ে বিকাল ৪টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আজগর আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকি‌ৎসকদের সঙ্গে নিয়ে করোনা পরীক্ষার জন্য ওই শিশুর শরীরের নমুনা সংগ্রহ করেন।তবে সন্ধ্যার আগে ধর্মীয় রীতি অনুযায়ীই শিশুটির দাফন করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, নিহত শিশুর পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে করোনা ভাইরাসে আক্রান্তের কোনো লক্ষণ পাওয়া যায়নি। এমনকি শিশুটির পরিবারের কোনো সদস্য ঢাকা বা দেশের বাইরে থাকেন না। তারপরও সন্দেহ দূর করতে শিশুটির শরীরের নমুনা সংগ্রহ করে সরকারি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET