, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • কুষ্টিয়ার বটতৈলে ত্রাণ না পেয়ে বিক্ষোভ !




কুষ্টিয়ার বটতৈলে ত্রাণ না পেয়ে বিক্ষোভ !

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : এপ্রিল ১৭ ২০২০, ১৯:৩৭ | 1326 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী না পাওয়ায় বিক্ষোভ করেছেন সাধারণ জনগণ। শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলার পশ্চিম বটতৈল এলাকায় প্রায় দুই শত দরিদ্র মানুষ ত্রাণ না পাওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এসময় তারা বলেন, করোনাভাইরাসের কারণে আমরা দীর্ঘদিন কর্মহীন। অনেকদিন ধরে অনাহারে রয়েছি, সরকারের কোনো সহযোগিতা আমাদের কাছে পৌঁছায়নি। অধিকাংশ লোকই ইটভাটায় কাজ করে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় আমাদের জীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

বিক্ষোভ চলাকালে বটতৈল ইউনিয়নের চেয়ারম্যান মমিন মন্ডল বলেন,সরকারের পক্ষ থেকে আমাদের যে ত্রাণসামগ্রী দেয়া হয়েছে, তা অতি সামান্য। যার কারণে সবাইকে ত্রাণ দেয়া সম্ভব হচ্ছে না।

পরবর্তীতে বটতৈল ইউনিয়নের চেয়ারম্যান মোমিন মণ্ডল ও প্রশাসনের হস্তক্ষেপে হতদরিদ্ররা অবরোধ ও বিক্ষোভ তুলে নেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET