২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কৃষি সংবাদ
  • ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা 




ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২০, ২০:০৯ | 894 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

  করোনাভাইরাসের এই কঠিন ঝুঁকির মধ্যেও নিরলসভাবে কাজ করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। পুরো দেশ লকডাউনে ঘরে থাকলেও কৃষকদের সেবা দিতে প্রতিদিন দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে কৃষকদের দ্বারে দ্বারে ফসল উৎপাদনের আধুনিক প্রযুক্তি নিয়ে উপস্থিত হচ্ছেন। সরকার ঘোষিত আউশের প্রণোদনা বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা।

সারা দেশে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন তারা। প্রতিদিনের কৃষি সেবা ছাড়াও প্রান্তিক এলাকায় বিভিন্ন সামাজিক নিরাপত্তা খাতের দায়িত্ব পালন করছে উপসহকারী কৃষি কর্মকর্তারা।

জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আবাদি জমি ফেলে না রেখে প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলানোর সদয় নির্দেশনা প্রদান করেছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময় নিজ কর্মস্থলে অবস্থান পুর্বক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের উল্লিখিত নির্দেশনা যথাযথভাবে পালন ও অনুসরণ করা হচ্ছে
চলমান সেচ, সার ও বালাই ব্যবস্থাপনা সহ করণীয় বিষয় সম্পর্কে কৃষকদেরকে পরামর্শ প্রদান। বোরো ফসল কর্তন ও মাড়াই এ কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে শ্রমিক খরচ সাশ্রয় সঠিক সময়ে ফসল ঘরে তোলা।
খরিপ-১ মৌসুমে আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির কর্মপরিকল্পনা অনুযায়ী কৌশলগত পদক্ষেপ সমূহ বাস্তবায়ন করা।

প্রতিটি বসতবাড়িতে আঙ্গিনায় সবজি চাষ ও সম্ভাব্য স্থানে দুই সারি আদা ও হলুদ চাষের ব্যবস্থা করা । পুকুরপাড় ও রাস্তার পাশে সবজি চাষে কৃষকদের কে উদ্বুদ্ধ করা। বসতবাড়ির আঙ্গিনায় আশেপাশে সম্ভাব্য স্থানের পেয়ারা, লেবু ও পেঁপে ও অন্যান্য ফল চাষে কৃষককে উদ্বুদ্ধ করার জন্য সার্কুলার জারি করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বলেন- করোনা ভাইরাস প্রতিরোধ ও প্রাদুর্ভাব জনিত কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটি কালীন সময়ে বিরাজমান অবরুদ্ধ অবস্থা দেশের খাদ্য উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা মহোদয়ের একটি নির্দেশনা রয়েছে এর নির্দেশনা মোতাবেক বিভিন্ন সরকারি দায়িত্ব যেমন খাদ্য বান্ধব কর্মসূচির আওতা হতদরিদ্রদের মাঝে চাল বিক্রি কার্যক্রম তদারকি কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন, ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা কৃষি প্রণোদনা বিতরণ কাজে সহযোগিতা সার ও বালাইনাশক দোকান তদারকি সহ মাঠ পর্যায়ে কৃষকদের ফসল সুরক্ষার পরামর্শ প্রদান সহ নানাবিধ কাজ জীবনের ঝুঁকি নিয়ে চালিয়ে যাচ্ছি, এমতাবস্থায় মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের নিজ ও পরিবারিক সুরক্ষার দিক বিবেচনা করে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ও সুরক্ষা বীমা এর ব্যবস্থা একান্ত প্রয়োজন এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করি। এই দুর্যোগ মুহূর্তে আমরা সব কর্মকর্তাই মাঠে রয়েছে । তাই কর্মকর্তাদের সেবা খাত হিসেবে বিবেচনায় নিয়ে সবার জন্য সুবিধা নিশ্চিত করা উচিত।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET