রাজশাহী ল্যাবে সিরাজগঞ্জের এই প্রথম করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজ সহ সিরাজগঞ্জ সিভিল সার্জন ডঃ জাহিদুল ইসলাম আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত ব্যাক্তি হলেন সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার, দৌলতপুর ইউনিয়নের গোপরেখেতি গ্রামের এক বৃদ্ধা তার বয়স (৬৫) বছর। আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে কদিন আগে সিরাজগঞ্জ আসেন। তিনি অন্য যেসব মানুষের সংস্পর্শে গিয়েছিলেন, তা যাচাই করার কাজ চলছে।
Please follow and like us:









