, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • একদিনে যবিপ্রবির ল্যাবে ১৩ জনের করোনা শনাক্ত




একদিনে যবিপ্রবির ল্যাবে ১৩ জনের করোনা শনাক্ত

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২০, ১১:১১ | 950 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর একইসময়ে ল্যাবটিতে ৬৮ নমুনা পরীক্ষা করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন ও যশোরের সিভিল সার্জন ডা. শেখ মো. আবু শাহিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. শেখ মো. আবু শাহিন জানান, গত ২৪ ঘণ্টায় ৬৮ জনের নমুনা পরীক্ষা করলে ১৩ জনের করোনা পজিটিভ আসে। তাদের মধ্যে যশোরে চারজন, নড়াইলে চার চিকিৎসকসহ পাঁচজন, কুষ্টিয়ায় দুইজন, মেহেরপুরে একজন এবং মাগুরায় একজনসহ মোট ১৩ জনের করোনা পজিটিভ আসে। যশোরের চারজনের মধ্যে দু’জন চৌগাছা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

এরআগে গত ১৭ এপ্রিল থেকে এ ল্যাবে পরীক্ষা শুরু হলেও এ পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। কিন্তু একদিনেই ১৩  করোনা রোগী শনাক্ত হলো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET