বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্দেশে রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে হতদরিদ্র কৃষক হাকিম মুন্সির দুই বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন রামপাল উপজেলা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এসময় উপস্থিত থেকে সহযোগিতা করেন গৌরম্ভা ইউনিয়ন বি এন পি নেতা মুজিবর জোয়াদ্দার যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম কুটি রামপাল উপজেলা বি এন পির দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম গৌরম্ভা ইউনিয়ন যুবদল নেতা আসাদ। রামপাল উপজেলা ছাত্রদল নেতা তুরিকুল ইসলাম শোভন গৌরম্ভা ইউনিয়ন ছাত্রদল নেতা সরদার মহাকবির,রিপন মুন্সি মেহেরাব দিপংকর মন্ডল প্রমুখ। ডঃ ফরিদ জানান পৃথিবীজুড়ে করোনাভাইরাস এর যে মহামারী চলছে তাতে কৃষকের ধান ঘরে তোলার জন্য পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে বেশিরভাগ ফসল মাঠে থেকে নষ্ট হয়ে দেশে খাদ্য সংকট তৈরি হতে পারে এ পরিস্থিতি মোকাবেলায় দল মত নির্বিশেষে সবাইকে এসব অসহায় কৃষকের পাশে থাকতে হবে। খেয়াল রাখতে হবে ফটোসেশন নয় কৃষকের প্রকৃত সহযোগিতা করাই যেন আমাদের ব্রত হয়।









