, , ,

শিরোনামঃ-




করোনায় আরো ২ রোহিঙ্গার মৃত্যূ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ০৯ ২০২০, ২৩:০৯ | 873 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে আরো ২ রোহিঙ্গা শরনার্থীর মৃত্যু হয়েছে। গত ৮ জুন এদের মৃত্যু হয়। মারা যাওয়া ২ জনই পুরুষ। তাদের একজনের বয়স ৫৮ বছর। সে ক্যাম্প-১০ এর বাসিন্দা।অপরজনের বয়স ৭০ বছর। সে ক্যাম্প-৭ এর বাসিন্দা। মারা যাওয়া এ ২জন সহ মোট ৩ জন রোহিঙ্গা শরনার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো।
বিষয়টি অতিরিক্ত আরআরআরসি ও একই অফিসের মুখপাত্র (উপসচিব) সামছু দ্দৌজা জানিয়েছেন। তিনি আরো জানান, মারা যাওয়া একজনের টেস্ট রিপোর্ট আগে থেকেই পজেটিভ ছিলো। অপরজন মারা যাওয়ার পর গত ৮ জুন রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। তিনি আরো বলেন, এ পর্যন্ত মোট ৩৫ জন রোহিঙ্গা শরনার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে ৩ জন মৃত্যুবরণ করেছেন, ২ জন সুস্থ হয়েছেন এবং ৩০ জন চিকিৎসাধীন আছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET