, , ,

শিরোনামঃ-




বরিশালে চিকিৎসকসহ আরও ৫৩ জনের করোনা শনাক্ত : মৃত্যু ১

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ২৩ ২০২০, ১৫:৫৬ | 881 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২ চিকিৎসকসহ স্বাস্থ্যবিভাগের ৬ জন এবং র‌্যাব, নৌপুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর ১০ সদস্য রয়েছেন। অদ্যবধি এই জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ১৬৭ জন ব্যক্তি করোনা আক্রান্ত হলেন।
আর নুতন শনাক্ত ৫৩ জন নিয়ে বরিশালে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৭৫ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ১ জন। এখন পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ১৮ ব্যক্তি। অপরদিকে নতুন করে ১৩ ব্যক্তির সুস্থতা লাভের মধ্যদিয়ে বরিশাল জেলায় ২১৪ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ২৪ ঘণ্টায় মুলাদী উপজেলায় ৫ জন, হিজলা উপজেলায় ১ জন নার্স ও ১ জন স্বাস্থ্য সহকারীসহ ৪ জন, বাকেরগঞ্জ, উজিরপুর, বাবুগঞ্জ, বানারীপাড়া প্রত্যেক উপজেলায় ১ জন করে ৪ জন, বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকায় ৫ জন, মেডিকেল স্টাফ কোয়ার্টার এলাকায় ৪ জন, কাউনিয়া ও বগুড়া রোড প্রত্যেক এলাকায় ৩ জন করে ৬ জন, সদর রোড,
আলেকান্দা ও ভাটিখানা প্রত্যেক এলাকায় ২ জন করে ৬ জন, রুপাতলী, নতুন বাজার, কালীবাড়ি রোড, লাইন রোড প্রত্যেক এলাকায় ১ জন করে ৪ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৫ সদস্য, নৌ-পুলিশের ১ জন সদস্য, র‌্যাব-৮ এ কর্মরত ৪ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ১ চিকিৎসক, ১ নার্স, ১ স্টাফসহ ৩ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১ চিকিৎসক ও সদর উপজেলাধীন রায়পাশা কড়াপুর এলাকায় ১ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
গত ১২ এপ্রিল থেকে অদ্যবধি বাবুগঞ্জ উপজেলায় ৪৬ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১০০৪ জন, উজিরপুর উপজেলায় ৪৬ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৩২ জন, মেহেন্দিগঞ্জ উপজেলায় ২৩ জন, হিজলা উপজেলায় ১২ জন, বানারীপাড়া উপজেলায় ৩১ জন, মুলাদী উপজেলায় ২৭ জন, গৌরনদী উপজেলায় ৪২ জন, আগৈলঝাড়া উপজেলায় ১২ জনসহ মোট ১২৭৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET