সুনামগঞ্জের তাহিরপুরে বাবা – ছেলেসহনতুনকরে আরো ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুনআক্রান্তদেরমধ্যে উপজেলারবাদাঘাটইউনিয়নের ৪জন, উত্তরবড়দলইউনিয়নের ১ জন ও বালিজুড়ীইউনিয়নের ১জন। গত ২০ শেজুন তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে ২৭ জনের করোনাপরীক্ষারজন্য নমুনাপাঠানো হয় শাহজালাল বিঙান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (শাবি) বিশেষায়িত আরটি – পিসিআর ল্যাবে। বুধবার (২৪ জুন)২৭ জনের মধ্যে ৬ জনেরফলাফলআসে পজেটিভ। নতুন করে করোনায় আক্রান্তরা হলেন, মঙ্গল মিয়া (৬৫), তার ছেলে সজিব আহমেদ (২৮), গিয়াস উদ্দিন (৬০), হাবিবুর রহমান ( ৫৯) ও কাঞন রায় (৪২)।
স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানা গেছে, নতুন করে ৬জন করোনা আক্রান্তদের মধ্যে সবাইপুরুষ। এর মধ্যে একজন স্বাস্থ্য সহকারি ও একজনসিএইচসিপি।নতুন করে করোনা পজেটিভ ৬ জন হোমআইসোলোসনেআছেন। এখনপর্যন্ত এ উপজেলায় মোট করোনা আক্রান্তেরসংখ্যা ৩৪ জন।
তাহিরপুরউপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনাকর্মকর্তাডাঃ ইকবাল হোসেনবলেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ উপজেলায় নতুন করে আরো ৬ জনকরোনায় আক্রান্ত হয়েছেন। সবাইকে শারিরিক দূরত্ব বজায় রেখেএবংঅপ্রয়োজনে ঘর থেকে বাহিরনাহওয়ারজন্য পরামর্শ দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এখন (বুধবার) পর্যন্ত তাহিরপুরে করোনা উপসর্গে আক্রান্ত ৩৩২ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ইতিমধ্যে পরীক্ষাগার থেকে ৩১১ জনের ফলাফলে ৩৪ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৬ জন ও আইসোলেশনে আছেন ১৮ জন এবং ২১টি নমুনার ফলাফল এখনও অপেক্ষমান রয়েছে।









