, , ,

শিরোনামঃ-




গোপালগঞ্জ জেলায় বিট পুলিশিং এর যাত্রা শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ২৪ ২০২০, ২১:৩৯ | 796 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ জনাব ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার) মহোদয়ের নির্দেশনায় ডিআইজি ঢাকা রেঞ্জ জনাব হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়ের তত্বাবধানে এবং পুলিশ সুপার গোপালগঞ্জ জনাব মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম(বার) মহোদয়ের তদারকিতে অদ্য ২৩/০৬/২০২০ খ্রিঃ  মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিয়ে, যৌতুক, জঙ্গী-সন্ত্রাসবাদ, চুরি-ডাকাতিসহ সকল ধরনের অপরাধ কার্যকরীভাবে প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে গোপালগঞ্জ জেলার ৫ টি থানার সকল ইউনিয়ন ও পৌরসভায় (৬৮ টি  ইউনিয়ন ও  ৪ টি পৌরসভা) একযোগে বিট পুলিশিং এর যাত্রা শুরু করা হয়। প্রাথমিকভাবে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একজন বিট অফিসার(সাব-ইন্সপেক্টর), একজন সহকারী বিট অফিসার( ASI ) ও ২ জন কনস্টেবলসহ মোট ৪ জন পুলিশ সদস্যের সমন্বয়ে ১ টি বিট পরিচালিত হবে। উক্ত বিট পুলিশের  সদস্যগন প্রতিটি ওয়ার্ড, গ্রাম ও পাড়া-মহল্লার সকল শ্রেনী-পেশার মানুষের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিয়ে, যৌতুক, জঙ্গী-সন্ত্রাসবাদ,  চুরি-ডাকাতিসহ সকল ধরনের অপরাধ কার্যকরীভাবে প্রতিরোধ ও প্রতিকার করতে সক্ষম হবে। প্রত্যেকটি এলাকা অপরাধমুক্ত করতে বিট পুলিশের সদস্যদের প্রয়োজনীয় তথ্য দেয়ার জন্য সকলকে অনুরোধ করা হলো।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET