, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • করোনা করোনায় না ফেরার দেশে চলে গেলেন বগুড়া-৫ আসনের সাবেক এমপি এ্যাডঃ শাহজাহান




করোনা করোনায় না ফেরার দেশে চলে গেলেন বগুড়া-৫ আসনের সাবেক এমপি এ্যাডঃ শাহজাহান

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৮ ২০২০, ১৫:৩৯ | 928 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট শাহজাহান আলী তালুকদার (৬৫) আর নেই। করোনায় আক্রান্ত হয়ে রবিবার (২৮জুন) বেলা ১২ টায় ঢাকার সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নাল্লিলাহে..রাজেউন)। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি ঢাকায় সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

শাহজাহান আলী তালুকদার ২১ জুন করোনায় আক্রান্ত হয়। ২৪ জুন তার অবস্থার অ।বনতি হলে তাকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জাতীয় পার্টি থেকে ১৯৮৮ সালে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) নির্বাচনী এলাকা থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন । তিনি ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি আইনজিবী হিসেবে পেশাগত দায়িত্ব পারন করেন। বগুড়ার বারের অন্যতম সদস্য এ্যাডভোকেট শাহজাহান আলী তালুকদারের মৃত্যুতে বগুড়া বার এসোসিয়েশন এর সভাপতি/সাধারন সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ ও ধুনট ও শেরপুর উপজেলার জাতীয় পার্টির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET