সিরাজগঞ্জের কাজিপুরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো তিন জন। আক্রান্তরা হলেন, কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ্ এ্যাসিস্টেন্ট ও ল্যাবের একজন এবং অন্য জন মাজনাবাড়ির।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভিন পারুল এ তথ্য নিশ্চিত করে বলেন, “করোনা উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় এবং আজ তাদের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের সকলের বাড়ি লকডাউন করা হয়েছে। “
উল্লেখ্য, পূর্বে করোনা পজিটিভ রোগির তৃতীয় ফলোআপ রিপোর্টেও আজ তিন জনের পজিটিভ এসেছে।
Please follow and like us:









