১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • শিশু ফয়সালের চিকিৎসা সেবায় সহযোগিতার হাত বাড়ালেন সৌদি প্রবাসী আমজাদ




শিশু ফয়সালের চিকিৎসা সেবায় সহযোগিতার হাত বাড়ালেন সৌদি প্রবাসী আমজাদ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুলাই ১৭ ২০২০, ১৮:৩৭ | 1437 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ায় “স্কাল্প সোরিয়াসির্স” রোগে আক্রান্ত শিশু শিক্ষার্থী মোঃ শাহরিয়ার ইসলাম ফয়সালের উন্নত চিকিৎসা সেবায় আর্থিক অনুদান দিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ালেন বাঁশপাড়া গ্রামের মানবিক ব্যক্তিত্ব সৌদি প্রবাসী জয়নাল আবদীন আমজাদ। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে সৌদি প্রবাসী আমজাদের পক্ষে শিশু ফয়সালের হাতে নগদ ১০ হাজার টাকা তুলেদেন ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আউয়াল হোসেন পারভেজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এমদাদুল হক ইমন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননি প্রমুখ।
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশু ফয়সাল ছাগলনাইয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের হাকিম আলী ফকির বাড়ীর মোঃ সেলিম’র ছেলে। গত তিনমাস আগে স্কাল্প সোরিয়াসির্স রোগে আক্রান্ত হয়ে মাথায় মধ্যে একটি চিদ্র হয় এবং ভেতর কিছু পোঁকার সৃষ্টি হয়। এতে অমানবিক কষ্টের মুখে পড়ে ছোট্ট শিশু ফয়সাল। উন্নত চিকিৎসা সেবা প্রদানে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা শিশু ফয়সালের পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই ফয়সালের বর্তমান অবস্থার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলেধরে সাহায্যের আবেদন করল দেশবিদেশ থেকে কিছু মানবিক ব্যক্তি নগদ টাকা কিংবা তার পরিবারের বিকাশ নাম্বারে সাহায্য পাঠিয়েছেন। ঐ সহযোগিতার অর্থে ফয়সালের সাময়িক চিকিৎসা সেবা চললেও ডাক্তার জানিয়েছেন এ রোগের চিকিৎসা চালিয়ে যেতে হবে অনেক বছর। তবে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ফয়সালকে ঢাকা নিয়েগিয়ে উন্নত চিকিৎসা সেবা প্রদানের প্রক্রিয়া চলছে। ফয়সালের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে অনেক টাকার প্রয়োজন। তাই শিশু ফয়সালের চিকিৎসা সেবায় যদি আপনিও সাহায্যের হাত বাড়াতে চান সরাসরি গিয়ে অথবা নিম্নের বিকাশ নাম্বারে আর্থিক অনুদান পাঠাতে পারেন।
বিকাশ নাম্বার – ০১৮৬৫৭৫৮২১২ (পারসোনাল)

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET