, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • রাজারহাটে ৬৬ কৃষকের হাতে রোপা-আমন চারা তুলে দেন ডিজি ড: আবদুল মুঈদ




রাজারহাটে ৬৬ কৃষকের হাতে রোপা-আমন চারা তুলে দেন ডিজি ড: আবদুল মুঈদ

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : আগস্ট ৩০ ২০২০, ০৯:৪১ | 805 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কৃষি পুর্নবাসন কর্মসূচীর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজারহাট এর
আয়োজনে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাইহাট এলাকায় ২৯ আগষ্ট শনিবার দুপুরে ছিনাই ইউনিয়নে কমিউনিটি বীজতলায় উৎপাদিত নাবীজাতের রোপা-আমনের চারা ক্ষুদ্র ও প্রান্তিক ৬৬ জন কৃষকের মাঝে বিনামূল্যে তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী-ঢাকা এর মহাপরিচালক কৃষিবিদ ড: মো: আবদুল মুঈদ।
চারা বিতরণী অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী ঢাকা-এর মহাপরিচালক কৃষিবিদ ড: আবদুল মুঈদ। বিশেষ অতিথি ছিলেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চল, রংপুরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, কুড়িগ্রাম এর উপপরিচালক কৃষিবিদ ড: মো: মোস্তাফিজুর রহমান প্রধান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, এসিল্যান্ড মোছা: আকলিমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো: কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আরাফাত, ছিনাই ইউপি চেয়ারম্যান মো:
নুরুজ্জামান হক (বুলু), প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি এস এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET