, , ,

শিরোনামঃ-




কেশবপুরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর উদ্বোধন

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০২ ২০২০, ১১:২৬ | 972 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় মুজিব বর্ষের অঙ্গিকার সড়ক হবে সংস্কার প্রতিপাদ্য বিষয়ে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর উদ্বোধন করা হয়েছে। ১ অক্টোবর সকালে উপজেলা প্রোকৌশলী মুনছুর রহমানের সভাপতিত্বে কেশবপুর-ভান্ডারখোলা সড়কের কেশবপুর স্টাটিং পয়েন্টে প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন ও পৌর মেয়র রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাংবাদিক মোতাহার হোসাইন, ইউপি সদস্য কামরুজ্জামান কামাল, উপজেলা প্রোকৌশলী অফিসের সিও আবু বক্কর সিদ্দিক, এসএই আব্দুল মান্নান, আব্দুল ওহাব, সাভেয়ার মনিরুল ইসলাম, কার্য সহকারী আশিকুর রহমান, হাফিজুর রহমান প্রমুখ। উল্লেখ্য গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজে ২টি সড়কে ২০ জন এলসিএস কর্মী এবং ১১টি ইউনিয়নে ১১০ জন আরইআরএমপি-থ্রী কর্মী নিয়োজিত রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET