, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • খুলনায় বহুল আলোচিত মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার




খুলনায় বহুল আলোচিত মুক্তিযোদ্ধা শাহাদাৎ হত্যা, ৩ আসামী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ১৭ ২০২০, ১৩:২৭ | 1110 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বহুল আলোচিত চাঞ্চল্যকর খুলনার সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসন মোল্লা হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

প্রায় সাড়ে তিন বছর পর গতরবিবার (১৫ নভেম্বর) আনুমানিক রাত ১০টায় খুলনা সদর দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক ও আওয়ামী লীগ  নেতা বাহাউদ্দিন খান্দকার, সোহরাব হোসেন ও মিরাজকে গ্রেফতার করেছে সিআইডি।

সিআইডি ইনেন্সপেক্টর শাহাজাহান বিষয়টি  নিশ্চিত করে জানিয়েছেন, তাদের আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে ।

২০১৭ সালের ১৪ জুন ইফতারের পর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনসহ সাত থেকে আটজন রায়েরমহল এলাকার হামিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসে কথা বলছিলেন। এ সময় ৮ থেকে ১০ জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে। ঘাড়ে, হাতে ও বুকে গুলি লেগে ঘটনাস্থলেই শাহাদাত হোসেনের মৃত্যু হয়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হয় লিয়াকত খান ও তার ছেলে মোস্তফা, বুলবুল ও রুবেল। ঘটনার পর ১০ জুন নিহতর ছেলে  আল মামুন সুমন বাদি হয়ে হরিণটানা থানায় অজ্ঞাতনামাদের নামে মামলা দায়ের করে।

তদন্তর এক পর্যায়ে  ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ তৎকালিন সাধারন সম্পাদক বাহাউদ্দিন খন্দকার  নাম সামনে আসলেই হঠাৎ করে বাদির আপত্তির  পরও মামলা তদন্ত সিআইডি পুলিশে হস্তান্তর হয় বলে অভিযোগ বাদি আল মামুন সুমনের।

টানা কয়েকবছর পর সিআইডি তদন্ত করে সোমবার তিন আসামীকে গ্রেফতার করে। দলীয় কাউন্সিলে গত বছর বাহা উদ্দিন  খন্দকার সাধারণ সম্পাদক পদে পরাজিত হন। তবে খুলনা দলিল লেখক সমিতির  নির্বাচনে খুলনা জেলা ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET