, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • বাগেরহাটে জাতীয়তাবাদী কৃষকদলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন




বাগেরহাটে জাতীয়তাবাদী কৃষকদলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০২০, ২১:৩৭ | 1069 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বাগেরহাট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে (থানার মোড়) জেলা কৃষকদলের আহবায়ক সৈয়দ আসাফুদৌলা জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা প্রদান করেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ডা: হাবিবুর রহমান, জেলা যুবদলের সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ বুলু, বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET