, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে মুজিবুল হক এমপি ও তাঁর সহধর্মীনি হনুফা আক্তারের রোগমুক্তি কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত




চৌদ্দগ্রামে মুজিবুল হক এমপি ও তাঁর সহধর্মীনি হনুফা আক্তারের রোগমুক্তি কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২০, ১৮:০২ | 985 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপির সহধর্মীনি এডভোকেট হনুফা আক্তার রিক্তার রোগমুক্তি কামনায় কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ মুজিবুল হক এমপির কার্যালয়ে উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন মৌকরা দরবার শরীফের পীর আলহাজ¦ মাওলানা নেছার উদ্দিন। উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য মাহবুবুল হক মোল্লা বাবলুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসান, সিনিয়র সহ-সভাপতি ও পৌর নির্বাচনে মেয়র প্রার্থী জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহম্মেদ মিয়াজী, সুপ্রীমকোর্টে এডভোকেট ড. আবদুল মান্নান ভুঁইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, উপজেলা স্বেচ্ছাবেকলীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুুমদার, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, চিওড়া ইউপি চেয়ারম্যান মোঃ একরামুল হক, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর, গুণবতী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহাম্মদ খোকন, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মোল্লা, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী ও সাধারন সম্পাদক ফারুক আহমেদ খাঁ শামীমসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET