বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সহ-সভাপতি, এনা ট্রান্সপোর্ট এর সত্ত্বাধিকারী খন্দকার এনায়েত উল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ ছাগলনাইয়ার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেল ৩ টায় ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের মাঝে এ উপহার তুলেদেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। এনা ট্রান্সপোর্ট এর সত্ত্বাধিকারী খন্দকার এনায়েত উল্যাহ ছাগলনাইয়ার বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার স্বরূপ ৪’শ কম্বল পাঠিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, ক্রীড়া শিক্ষক শফিকুর রহমান সহ আগত বীর মক্তিযোদ্ধাবৃন্দ।







