, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • কেশবপুরে পৌর কাউন্সিলর পদে ৪৪ জনের মনোনয়পত্র ক্রয়




কেশবপুরে পৌর কাউন্সিলর পদে ৪৪ জনের মনোনয়পত্র ক্রয়

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২১, ২২:২১ | 987 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন কেশবপুর পৌরসভা নির্বাচনে পৌর কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী মনোনয়পত্র ক্রয় করেছেন।
জানাগেছে, আগামী ২৮ ফেব্রুয়ারী কেশবপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১২ জন মনোনয়নপত্র ক্রয় করেছেন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯জন কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন। বুধবার দুপুর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন। আগামী ২ ফেব্রুয়ারী পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মঞ্জুয়ারা বেগম, মেহেরুননেছা ও খাদিজা খাতুন, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে শাহানা কবীর, মুক্তি বিশ্বাস, আছিয়া বেগম ও মমতাজ বেগম, এবং ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনিরা খানম, রিক্তা বেগম, আসমা বেগম, তহমিনা বেগম ও জাহানারা খানম মনোনয়পত্র ক্রয় করেছেন।
১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর শেখ আতিয়ার রহমান, লিটন গাজী ও সোহেল হাসান, ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আবু শাহীন, হাবিবুর রহমান ও বর্তমান কাউন্সিলর মশিয়ার রহমান। ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে জি এম কবীর, শেখ কামরুজ্জামান, নাছির উদ্দীন, মনিরুজ্জামান, দবির উদ্দীন ও মশিয়ার রহমান, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর আফজাল হোসেন, সৈয়দ আকমল আলী, কুতুব উদ্দীন বিশ্বাস ও জাহাঙ্গীর আলম, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ, মেহেদী হাসান ও ইকরামুল হোসেন, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর জাকির হোসেন, মনোয়ার হোসেন ও আনিসুর রহমান, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মানিকলাল সাহা, শাহারিয়ার রায়হান, কামাল খান, আক্তারুজ্জামান ও আব্দুস সালাম খান, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর মফিজুর রহমান খান, আব্দুল হালিম মোড়ল, খন্দকার মফিজুল ইসলাম ও শেখ আমিনুল ইসলাম এবং ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আবুল কালাম আজাদ মনোনয়পত্র ক্রয় করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের মধ্যে পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভার সাথে কেশবপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, বাছাই হবে ৪ ফেব্রুয়ারি। এরপর ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রচার শেষে ২৮ ফেব্রুয়ারি হবে ভোট। সেদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। ভোট হবে ইভিএমে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET