১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ভোটারদের মিষ্টিমুখ করাতে ভ্যান চালক হলেন কাউন্সিলার রুহিন আহমদ খান




ভোটারদের মিষ্টিমুখ করাতে ভ্যান চালক হলেন কাউন্সিলার রুহিন আহমদ খান

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২১, ১৯:৫৬ | 940 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

একজন জনপ্রতিনিধি যখন ভ্যান চালকের আসনে ভাবতে অবাক লাগে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন গোলাপগঞ্জ পৌর সভার নির্বাচিত কাউন্সিলার রুহিন আহমদ খান। তিনি টানা ৩য় বার অর্থাৎ হেট্টিক বিজয়ী রুহিন আহমদ খান ভোটারদের মিষ্টিমুখ করাতে ভ্যানগাড়িতে করে প্রতিটি নিয়ে গেলেন মিষ্টি। মেয়র হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন না পেলে পরে কাউন্সিলর হিসেবেই নির্বাচন করেন তিনি।

মঙ্গলবার দুপুরে নিজে ভ্যান চালিয়ে ওয়ার্ডবাসীর প্রত্যেকের বাড়িতে মিষ্টি পৌঁছে দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এত অনেকে মন্তব্য করে লেখেন বিজয়ী হয়ে জন প্রতিনিধিরা বিত্তশালীদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাতে যেখানে ব্যাস্ত। তিনি ব্যান চালিয়ে এমন সময় তিনি ধনী-গরিব পার্থক্য না করে সবার বাড়িতে মিষ্টি পৌছে দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মহিলা বলেন, জীবনে এই প্রথম এরকম মিষ্টিমুখ করালেন এক জন জনপ্রতিনিধি।আসলেই তিনি গরীবের একজন বন্ধু।

রুহিন আহমদ খান বলেন, গুঞ্জনে কান না দিয়ে আমার ওয়ার্ডের ভোটাররা আমাকে ভোট দিয়ে টানা তিনবার বিজয়ী করেছে। আমি তাদের ঋণ শোধ করার সাধ্য নেই। এজন্য আমি মহান আল্লাহর কাছে প্রান ভরে ভোটারদের জন্য দোয়া করেছি এবং আগামীতে করে যাব। এ বিজয় আমার নয় তা ওযার্ডবাসীর বিজয়। তাছাড়া আমি বিজয়ের আনন্দ ভোটারদের সাথে উপভোগ করতে মিষ্টি নিয়ে তাদের বাড়িতে বাড়িতে যাচ্ছি।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে পানির বোতল প্রতীক নিয়ে ৬ শত ৩১ ভোট পেয়ে বিপুল ভোট নির্বাচিত হন রুহিন আহমদ খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজিবুর রহমান গাজর প্রতীক নিয়ে পান ৩শত ১৮ ভোট।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET