, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে ভয়াবহ আগুনে ৭ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৪ লক্ষাধিক টাকা




চৌদ্দগ্রামে ভয়াবহ আগুনে ৭ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৪ লক্ষাধিক টাকা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৬ ২০২১, ১৫:০৭ | 821 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ আগুনে ৭ দোকান পুড়ে গেছে। এতে মূল্যবান মালামাল পুড়ে যাওয়াসহ অন্তত ১৪ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা বাজারের ডুবাই মার্কেটে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে দেড়কোটা বাজারের ডুবাই মার্কেটের ৭টি দোকান পুড়ে যায়। আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যে মার্কেটের সুমি টেইলার্সের ৬ লাখ টাকা, মায়ের দোয়া টি স্টোরের ১ লাখ ৫০ হাজার টাকা, ভূঁইয়া ইলেকট্রিকের ১ লাখ ৩০ হাজার টাকা, মোবাইল গ্যালারির ১ লাখ ৫০ হাজার টাকা, ইয়াসিন ফার্ণিচারের ২ লাখ ৫০ হাজার টাকা, স্টার ফার্মেসির ৫০ হাজার টাকা, রাসেল লাইব্রেরির ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের মালামাল পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী, উৎসুক জনতা ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে এনে অন্যান্য দোকানগুলো রক্ষা করে। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম ও ইউপি মেম্বার মোঃ মাহফুজসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
করোনাকালিন সময়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET