রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রোববার তিনটি গ্রুপের কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা হল রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার। শেষে আনুষ্ঠানিকভাবে ১১জন কৃষকের মাঝে কৃষি যন্ত্র হিসেবে ফুটপাম্প স্প্রে মেশিন তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।
উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আকতার জানান, এই প্রকল্পের আওতায় উপজেলার ৬৬টি গ্রুপে মোট ১৯৮০জনকে পর্যায়ক্রমে ৮প্রকারের কৃষি যন্ত্র বিতরণ করা হবে।









