১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • স্বাস্হ্য তথ্য
  • ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করলেন ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা




ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করলেন ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২১, ১৯:৩৫ | 1269 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনির্মিত কিডস জোনের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা: মীরজাদী সেব্রীনা ফ্লোরা। হাসপাতালে ভর্তিকৃত অসুস্থ্য শিশু কিংবা নারী রোগীদের সাথে যেসকল শিশু এ স্বাস্থ্য কমপ্লেক্সে আসবে তাদের মাঝে বিনোদন সৃষ্টির লক্ষে এ কিডস জোনের ব্যবস্থা করেন টিএসও ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানা। ছোট্ট পরিসরের এ কিডস জোনে রয়েছে নাগরদোলা, দোলনা, প্লাস্টিকের গোড়া সহ বিভিন্ন খেলনা সামগ্রী।
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার প্রতি সন্তোষ প্রকাশ করে মীরজাদী সাবরিনা ফ্লোরা সংবাদিকদের জানান, এ হাসপাতালে এমন কিছু নতুনত্ব আমি দেখেছি যা প্রশংসার দাবিদার। তবে এ হাসপাতালে একজনও বিশেষজ্ঞ ডাক্তার নেই এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিশেষজ্ঞ ডাক্তারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ইপিআই লাইন ডিরেক্টর ডাঃ শামসুল হক, এনএনএসওপি লাইন ডিরেক্টর ডাঃ মুস্তাফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবীর, ফেনী জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ প্রমূখ।
এরআগে সকালে ডাঃ  মীরজাদী সেব্রিনা ফ্লোরা ফেনী জেনারেল হাসপাতাল, ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET