করোনাভাইরাসের সংক্রমণ রোধের লক্ষ্যে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দোহার প্রেসক্লাবের উদ্যোগে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি আহসান খোকন শিকদারের সহযোগীতায় পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুুরে জয়পাড়ার বিভিন্ন স্থানে মাস্ক বিতরন করেন সাংবাদিকরা।
এসময় উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের আহবায়ক তারেক রাজীব, সাবেক সভাপতি কামরুল হাসান, সাবেক সহ-সভাপতি অলি আহমেদ, সাবেক সাধারন সম্পাদক মাহবুবুর রহমান টিপু, বিজয় টিভির প্রতিনিধি আতাউর রহমান সানী, মহিউল ইসলাম পলাশ, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি শেখ জোবায়ের, কে টিভি বাংলার প্রতিনিধি মো. কামাল হোসেন প্রমুখ।
Please follow and like us:









