, , ,

শিরোনামঃ-




গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় যুবক শ্রীঘরে

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২১, ২২:৩৮ | 1035 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তির অভিযোগে এব যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ওই যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

অভিযুক্ত যুবক মো. রাসেল (২৫) শ্রীপুর উপজেলার  রাজাবাড়ী ইউনিয়নের পাবুরিয়াচালা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

শ্রীপুর থানার পরিদর্শক গোলাম সারোয়ার জানান, ওই যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যাক্তিগত আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে কটুক্তিমূলক প্রচারণা চালিয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের এক সদস্য ওই ঘটনায় থানায় অভিযোগ করেন। ওই অভিযোগে সোমবার রাতে যুবকেকে আটক করা হয়। পরে তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় মঙ্গলবার শ্রীপুর থানায় মামলা রুজু করা হয়। একইদিন আদালতের মাধ্যমে যুবকে জেলহাজতে পাঠানো হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET