, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে পুকুরের গর্ত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২২ ২০২১, ১৫:০৮ | 976 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের ৩ দিন পর পুকুরের গর্তে পুতে রাখা অবস্থায় এনামুল হক দরবেশ (৬২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের মিয়াজি বাড়ির পাশের সেচ করা একটি পুকুরের গর্তের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত এনামুল হক দরবেশ ওই গ্রামের মিয়াজী বাড়ির মৃত সামছুল হকের ছেলে। নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তাকে খুন করে পুতে রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম ও নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোড্ডা গ্রামের মৃত সামছুল হকের ছেলে এনামুল হক দরবেশ গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী মাফিয়া খাতুন পুকুর পাড়ের চারা গাছে পানি দিতে ওই গর্তে পানির জন্য গেলে পায়ে মানুষের লাশ লেগেছে বলে স্থানীয়দের জানালে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ নিহত এনামুল হকের তিন ছেলে, স্ত্রী ও পুত্রবধূকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে। অটকৃতরা হলেন নিহতের স্ত্রী মাফিয়া খাতুন(৫০), নুর মোহাম্মদ সুমন (৩২), তার স্ত্রী (২৫), নুর আলম সুজন (৩০) ও শাহ পরান (২০)। পুলিশ নিহতের ঘর থেকে রক্তমাখা কাপড় ও বিভিন্ন আলামত জব্দ করে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নিহতের স্ত্রী, ছেলে ও পুত্রবধূ’সহ ৫জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET