২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • বাগেরহাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত




বাগেরহাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ০২ ২০২১, ১৫:৫৯ | 982 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ- বাগেরহাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ জুন) সকাল ১১টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান।
সভায় আরো উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ আদম, ইপিআই সুপারভাইজার (ভারপ্রাপ্ত) মোল্লা দেলোয়ার হোসেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর নীহার রঞ্জন সহ আরো অনেকে।

আগামী ৫-১৯ জুন তারিখ পর্যন্ত এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনে ৬ – ১১ মাস বয়সী শিশুদের মাঝে এক লক্ষ ইউনিট এবং ১-৫ বছর বয়সী শিশুদের মাঝে দুই লক্ষ ইউনিট আইইউ (ভিটামিন এ প্লাস ক্যাপসুল) খাওয়ানো হবে।
এই ক্যাম্পেইনে দায়িত্ব পালন করবেন বাগেরহাট জেলার সকল ইপিআই কেন্দ্রে এফডব্লিউএ কর্মী, স্বাস্থ্য সহকারী ও প্রতি কেন্দ্রে দুইজন করে স্বেচ্ছাসেবক।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET