গাজীপুরের শ্রীপুরে ৭২ ক্যান বিয়ারসহ এক যুবককে আটক করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বিয়ারসহ তাকে আটক করা হয়।
আটককৃত যুবক রোমান (২৩) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের সাধুয়া গ্রামের আব্দুর খানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের মাধ্যমে পৌর এলাকার ৯ নং ওয়ার্ড কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মোস্তফা কামালের বাড়ী থেকে অভিযান পরিচালনা করে ৭২ ক্যান বিয়ারসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে। আসামিকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।
Please follow and like us:








